Tuesday, 28 July 2026

Contact Info

  • PHONE: +(123) 456 789

  • E-MAIL: your-email@mail.com

Politics [ratemypost-result id="1861"]  out of 10

Harris’s Early Career: Prosecutor by Day, Boldface by Night

Politics [ratemypost-result id="1960"]  out of 10

How to Create a Smart Office for Better Productivity

Most Post Discussed

Top Weekly

Editor's Pick

Travel [ratemypost-result id="114"]  out of 10

CenturyLink Brand Voice: The Rise And Rise

Lorem ipsum dolor sit amet consectetur. Ut tellus suspendisse nulla aliquam Risus rutrum ultrices pretium dolor amet

Most Read

Politics

Data Analytics for Decision

To mark the first UK show of artist Herni Brande, developers ThemesCamp and German studio

Latest News

সারাদেশের সর্বশেষ সংবাদ আপডেট

রাজনৈতিক সংবাদ বাদ রেখে RSS/API ফিড থেকে সারাদেশের গুরুত্বপূর্ণ সংবাদ এখানে দেখানো হবে।

সুস্থ থাকতে প্রতিদিনের খাবারে যা রাখবেন

Lorem ipsum dolor sit amet consectetur. Ut tellus suspendisse nulla aliquam Risus rutrum ultrices

CenturyLink Brand Voice: The Rise And Rise Of

Lorem ipsum dolor sit amet consectetur. Ut tellus suspendisse nulla aliquam Risus rutrum ultrices

In Maine Battleground, a Democrat Grasps to Win

Lorem ipsum dolor sit amet consectetur. Ut tellus suspendisse nulla aliquam Risus rutrum ultrices

How to Travel the World on a Shoestring

Lorem ipsum dolor sit amet consectetur. Ut tellus suspendisse nulla aliquam Risus rutrum ultrices

খেলা

ম্যারাথন প্রতিযোগিতায় দৌড়বিদদের প্রস্তুতি জোরদার

বিনোদন

সংগীতাঙ্গনে নতুন গান নিয়ে আলোচনা

শিক্ষা

পরীক্ষার প্রস্তুতিতে সময় ব্যবস্থাপনার গুরুত্ব

Technology

Business

From The Blog

  • Home  
  • বাগেরহাটে আসছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার :লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন
- বাগেরহাট - বাংলাদেশ - লিড নিউজ

বাগেরহাটে আসছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার :লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন

জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি দুই দিনের সফরে আগামী ১৭ জুলাই বাগেরহাটে আসছেন। সফরকালে তিনি লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, পরিবেশ ও সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি জেলার উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে একাধিক মতবিনিময় সভায় যোগ দেবেন। লতিফ মাস্টার ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ১৭ জুলাই […]

জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি দুই দিনের সফরে আগামী ১৭ জুলাই বাগেরহাটে আসছেন। সফরকালে তিনি লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, পরিবেশ ও সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি জেলার উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে একাধিক মতবিনিময় সভায় যোগ দেবেন।

লতিফ মাস্টার ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ১৭ জুলাই শুক্রবার দুপুরে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যায় তিনি বাগেরহাটে পৌঁছাবেন। সফরের শুরুতেই তিনি রাজনৈতিক সহিংসতায় নিহত বারুইপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মরহুম বাদল মোড়লের কবর জিয়ারত করবেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানাবেন। এরপর বাগেরহাট সার্কিট হাউসে অবস্থান করবেন।

সন্ধ্যায় বাগেরহাট অফিসার্স ফোরামের আয়োজনে জেলা পরিষদ ভবনের সভাকক্ষে সরকারি কর্মকর্তা, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে বাগেরহাটের উন্নয়ন, আদর্শিক নেতৃত্ব এবং জাতীয় উন্নয়ন ভাবনা নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডেপুটি স্পিকার। পরে জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং জেলার নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

১৮ জুলাই শনিবার সকাল থেকে শুরু হবে তাঁর ব্যস্ত কর্মসূচি। প্রথমে তিনি বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের বাগেরহাট (দশানী)–রামপাল–মোংলা সড়ক প্রশস্তকরণ উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। এরপর সোনাতলায় লতিফ মাস্টার ফাউন্ডেশন চত্বরে Skill Institute of Technology (Skill-IT)-এর শুভ উদ্বোধন করবেন এবং বাগেরহাটবাসীর মাঝে দুই হাজার ফলজ গাছের চারা বিতরণ করবেন।

এরপর তিনি বাগেরহাট কোর্ট ভবনে বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। পরে শালতলায় জেলা পরিষদ মিলনায়তনে লতিফ মাস্টার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত “Bagerhat Math Club”-এর উদ্বোধন করবেন।

দুপুরে বেসরগাতিতে ফ্রি চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনের পাশাপাশি তিনি স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধ নিবাস, বায়তুল লতিফ জামে মসজিদ, রকেট ফুটবল একাডেমি এবং BeSTI (Beshorgati Science and Technology Institute)-সহ ফাউন্ডেশনের বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিদর্শন করবেন। পরে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে মধ্যাহ্নভোজ শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পথে খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

সফরের বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনসহ খুলনা বিভাগের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

লতিফ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও সম্প্রসারণের লক্ষ্যেই এই সফরের আয়োজন করা হয়েছে। সফরের সার্বিক সমন্বয় করছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক সিনিয়র সচিব ড. মো. ফরিদুল ইসলাম এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী সিপিএ মো. রফিকুল ইসলাম (জগলু)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *