বাগেরহাট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতারা গুণীজন শিক্ষক ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রয়াত মো. লতিফর রহমানের কবর জিয়ারত করেছেন।
শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর বাগেরহাট শহরের ভিআইপি রোডসংলগ্ন সাহাপাড়া গ্রামের কবরস্থানে এ জিয়ারত অনুষ্ঠিত হয়। জিয়ারত শেষে নবগঠিত কমিটির নেতারা প্রয়াত এই শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় নেতারা বলেন, সমাজ গঠনে শিক্ষকদের অবদান সবসময়ই অনুকরণীয়। লতিফ মাস্টারের মতো শিক্ষাব্রতী মানুষের আদর্শ নতুন প্রজন্মকে মানবিক ও সমাজমুখী কাজে অনুপ্রাণিত করবে।
কবর জিয়ারতে উপস্থিত ছিলেন পিসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বিএনপি নেতা সদ্দার নাসির উদ্দিন লনি, বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক শেখ নিয়ামুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম শাহারিয়ার রাব্বি, খানজাহান আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাজারুল ইসলাম, সরকারি পিসি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. বেল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ জীম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেগ শামীম, ডেমা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মিজান গাজী এবং বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুমন হাওলাদারসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
প্রয়াত মো. লতিফর রহমান বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী গ্রামের বাসিন্দা ছিলেন। শিক্ষার প্রসার, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা ও মানবিক কর্মকাণ্ডের কারণে তিনি এলাকায় ‘লতিফ মাস্টার’ নামে পরিচিত ছিলেন। ২০১৮ সালের ১৩ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।



