মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন হওয়ায় বাগেরহাটের কৃতী সন্তান ও ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মো. মনিরুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাগেরহাট জেলা অফিসার্স ফোরাম।
বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় ফোরামের সভাপতি ড. মো: ফরিদুল ইসলাম বলেন, মো. মনিরুল ইসলাম একজন দক্ষ, সৎ ও কর্মনিষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে পেশাগত জীবনে সুনাম অর্জন করেছেন। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবে দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, বিচক্ষণতা ও নেতৃত্বগুণের পরিচয় দিয়েছেন।
তিনি আরো বলেন, বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তান হিসেবে তিনি জেলার গর্ব। দীর্ঘ কর্মজীবনে তাঁর সততা, দক্ষতা ও দায়িত্বশীলতা সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বাগেরহাট জেলা অফিসার্স ফোরামের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণকে সেবাদানের ক্ষেত্রে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।
ফোরামের নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।



