
লতিফ মাস্টার ফাউন্ডেশন – বাগেরহাটের অধীনে পরিচালিত বেশরগাতী বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (BeSTI) প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছে SICIP-WEAB প্রতিনিধি দল।
পরিদর্শনকালে জব প্লেসমেন্ট কো-অর্ডিনেটর জনাব মুস্তাফিজ আলী প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি প্রশিক্ষণের মান, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় তিনি লতিফ মাস্টার ফাউন্ডেশনের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানও পরিদর্শন করেন এবং ফাউন্ডেশনের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ দেখে সন্তোষ প্রকাশ করেন।
লতিফ মাস্টার ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানমুখী কার্যক্রমের মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীদের স্বাবলম্বী করে গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য।



