
বাগেরহাটে স্কিল-আইটিতে প্শিক্ষক নিয়োগ, আবেদন ১২ জুনের মধ্যে
বাগেরহাটের স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি—স্কিল-আইটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের অর্থায়নে ৩ মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্স পরিচালনার জন্য প্রশিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং’ এবং ‘অ্যাডভান্স সুইং মেশিন অপারেশন’ প্রশিক্ষণ কোর্সের জন্য লিড ট্রেইনার ও সহকারী ট্রেইনার নিয়োগ দেওয়া হবে।
যেসব পদে নিয়োগ দেওয়া হবে
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দুই ধরনের পদে জনবল নেওয়া হবে। পদগুলো হলো লিড ট্রেইনার ও সহকারী ট্রেইনার। উভয় পদের আওতায় ‘গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং’ এবং ‘অ্যাডভান্স সুইং মেশিন অপারেশন’ কোর্সে প্রশিক্ষক নিয়োগ করা হবে।
প্রতিটি স্কিল প্যাকেজের জন্য ১ জন করে নিয়োগের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। মাসিক সম্মানী প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
লিড ট্রেইনার পদের জন্য সংশ্লিষ্ট টেকনোলজিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা এবং NSC Skill Level থাকা প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। NSC Skill Level ও CBT&A Level-4 সনদধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সহকারী ট্রেইনার পদের ক্ষেত্রেও সংশ্লিষ্ট টেকনোলজি বা বিষয়ে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত রাখা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, NSC Skill Level ও CBT&A Level-4 সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, সিভি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় সত্যায়িত কাগজপত্র জমা দিতে হবে।
আবেদনপত্র সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে পাঠানো যাবে। সরাসরি আবেদন জমা দেওয়ার ঠিকানা হলো: স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি—স্কিল-আইটি, ফাউন্ডেশন স্কয়ার, নিউ কোর্টের বিপরীতে, সোনাতলা, বাগেরহাট সদর, বাগেরহাট।
ই-মেইল ঠিকানা: sitbagerhat@gmail.com
আবেদনের শেষ সময়
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্র ১২ জুন ২০২৬ দুপুর ২টার মধ্যে জমা দিতে হবে। প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের মোবাইল, এসএমএস বা ই-মেইলের মাধ্যমে পরীক্ষার সময় জানানো হবে।
নির্বাচনী পরীক্ষা ও অন্যান্য শর্ত
নির্বাচনী পরীক্ষার সময় আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। সব ক্ষেত্রে NHRDF-এর বিধি-বিধান প্রযোজ্য হবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন, পরিবর্তন, বাতিল বা স্থগিত করার অধিকার সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
চাকরিপ্রত্যাশী ও প্রশিক্ষণ খাতে অভিজ্ঞ প্রার্থীদের জন্য বাগেরহাটে এটি একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সুযোগ হিসেবে বিবেচিত হতে পারে।



